টলটলে মুক্তো বিন্দুর মতো স্বচ্ছ শিশির জমছে ঘাসের ডগায়, ধানের শিষের পরে। আদিগন্ত মাঠ জুড়ে এখন ধানের প্রাচুর্য, সবুজ স্বপ্ন দুলছে। হলুদে-সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। চারদিকে হেমবরন ধূসর আবহ ঘিরে রাখছে। দিবসে সোনাঝরা রোদ্দুর। অখণ্ড নীল আকাশ। হিমহিম, স্বল্পায়ু দিন ক্রমে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, শেষ বিকালে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা। নিস্তব্ধ গভীর নিশিথে টুপটাপ শিশির পতনের হিরণ্ময় শব্দ। ‘সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে’...আজ পয়লা কার্তিক।
শিরোনাম
- পুলিশ সুপারের মোবাইল জব্দ, রাখা হয়েছে নজরদারিতে
- * * * *
- গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
- * * * *
- কয়েদির পেটে অস্ত্রপচার বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ত্রু-ইটের টুকরা
- * * * *
- ইংল্যান্ডের আগে আইরিশদের বিপক্ষে টেস্ট খেলার লক্ষ্য বিসিবির
- * * * *
- দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সুইডেনের নতুন সিদ্ধান্ত
- * * * *
হেমন্ত
ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বর্ষার বারিধারা শেষে প্রকৃতিতে হেমন্ত আসে শীতের আগমনী বার্তা নিয়ে। কার্তিক এবং অগ্রহায়ণ মিলে আবেগ ছড়ানো এই ঋতুতে প্রকৃতি সাজে এক নতুন রূপে।