দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
বাংলাদেশ
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মঙ্গলবার রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাবনায় সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এবং মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে দু’দফা কোন কোন জায়গায় ভারি বৃষ্টিপাত ও কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে।
ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্টের (বিএফ.৭) সংক্রমণরোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গায় ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদকবহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার দিবাগত রাত ২.৩০টায় তিনি ইন্তেকাল করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগামীকাল বুধবার বেলা ১১টায় মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কথা জানিয়েছেন
বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় এক শ’টি অর্থনৈতিক অঞ্চল নতুন বিনিয়োগের জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আকর্ষণ করছে।মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে সাত বছর বয়সী কন্যাসন্তানসহ যুবলীগ নেতা আবদুস সালাম মোল্লাকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। সংকটাপন্ন অবস্থায় আহত বাবা ও মেয়ে আয়েশা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশে এখনও করোনাভাইরাসের নতুন উপধরনের (বিএফ-৭) উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রাজধানীতে শীতের মাত্রাটা এখন পর্যন্ত কম আছে । তবে সেই কমটাকে একটু বাড়াতে হঠাৎ করে বৃষ্টির আগমন। মঙ্গলবার ভোর ছয়টার আগ থেকেই মেঘের গর্জন শোনা যায়। পরে শুরু হয় বৃষ্টি, চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।