প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপ্লবী জননেতা কমরেড মণি সিংহের জীবন ও কর্ম আমাদের সবসময় অনুপ্রেরণা যোগাবে। ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতি গঠনে কমরেড মণি সিংহের মতো সৎ ও ত্যাগী রাজনীতিকের অবদান যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জোট কিছুদিন পরে পরে সাপের মতো খোলস বদলায়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দলমত নির্বিশেষে সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।
আগামী ১১ জানুয়ারি সারা দেশের বিভাগ ও মহানগরে সকাল ১০টা দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকা মহানগরীর কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পালন করা হবে।
শরীয়তপুর-চাঁদপুর রুটে ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নোঙর করা তিনটি ফেরি ঘাটে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
বেনাপোল থেকে কাপড় ব্যবসায়ী এক নারী পাওনা টাকা নিতে বরিশাল এসে ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার একমাস পর করা মামলায় প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই কিশোর নিহত হয়েছ।বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
হাড়কাঁপানো শীতে কাঁপছে সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ অঞ্চলে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের ৯ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
স্মার্ট বাংলাদেশ গঠনে সুনীল অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত রাষ্ট্র গঠনের জন্য আরও ১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীকে পল্টন ও বাড্ডা থানার নাশকতার পৃথক তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য তোতা পাখির শেখানো বুলির মতো।
সুন্দরবনে কুমির ও তক্ষকসহ বিভিন্ন প্রজাতির ১৮টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বুধবার বিকালে ওই সব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।
তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। বৃহস্পতিবার সকাল ৯ টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।