জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার সচিবসহ ১২ সিটি কর্পোরেশনে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ
চুয়াডাঙ্গা শহরের বাদুরতলা এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করার পর চ্যানেলের প্রশস্ততা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের এক সভা আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতিকদের নানা মন্তব্য ও কর্মকান্ড নিয়ে রাজনীতি ও কুটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।গত নভেম্বরে বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনে ভোট দেয়া নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি তার বক্তব্যে গত নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির প্রসঙ্গটি এনেছিলেন।
পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মেলেনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নব গঠিত কমিটির শীর্ষ নেতারা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পাটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে দোকানসহ ১২টি বাড়িঘর ভস্মিভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত।বুধবার বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারে আজাহার আলীর পাটের গুদামে আকস্মিক আগুন লাগে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাম্প্রতিক বিক্ষোভের সময় ইরানের অধিকার লঙ্ঘন পর্যালোচনা করার জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান হিসেবে বাংলাদেশের সারা হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরের বহলবাড়ীয়া থেকে জসিম উদ্দিন (৩৮) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বহলবাড়ীয়ার মল্লিকপাড়া গোরস্থানের পাশের ছোট আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম বহলবাড়ীয়া সর্দার পাড়ার মৃত সরুল কবিরাজের ছেলে। তার গলাই একটি দাগের চিন্ন রয়েছে।
পশু পালনের জন্য নতুন কর নিয়ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কুকুর পালন করলে প্রতি কুকুরের জন্য ৫০০ টাকা বার্ষিক কর দিতে হবে। এ ছাড়া ঘোড়া ও হরিণ পালনে প্রতিটির জন্য কর দিতে হবে ১ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামের দাম বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুটি বিভাগ এবং তাদের সহযোগী সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করছে।
আবহাওয়া অফিসের সূত্র মতে বুধবার বেলা ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর সিটি করপোরেশনে (রসিক) ভোটগ্রহণের আগে-পরে নির্বাচনী অপরাধ রোধে পাঁচ দিন দায়িত্ব পালন করবেন ৪৯ জন ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৩ জন এবং বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন ১৬ জন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গাজীপুর থেকে ১০০ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।