পুলিশী বাধায় শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি কুষ্টিয়া বিএনপি’র গণমিছিল। শনিবার বিএনপি’র কেন্দ্র ঘোষিত গণমিছিলের আয়োজন করে কুষ্টিয়া জেলা বিএনপি। সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বর থেকে গণমিছিলে অংশ নিতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
বাংলাদেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিশাল গণমিছিল করেছে পাবনা জেলা বিএনপি।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আগামীকাল রোববার।খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
রাজশাহীর পদ্মানদীতে পরিবার নিয়ে গোসল করতে নেমে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের রুপনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে টানা দশমবারের মতো নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।
পঞ্চগড়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।নিহতের নাম আব্দুর রশিদ আরেফিন।
ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোং ওজোপাডিকো কুষ্টিয়ার স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে মানসম্মত গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেছে গ্রাহকগণ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ জাপানি নাগরিক নাকানো এরিকো ও তার দুই মেয়েকে শুক্রবার দেশ ছাড়ার সময় বাধা দিয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দলের নেতা-কর্মীরা সকল ষড়যন্ত্র ও বাঁধাকে মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
সারাদেশেই জেকে বসেছে শীত। আবহাওয়া অধিদফতর বলছে, নওগাঁ ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বহমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়া ও বদলগাছিতে।
কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের জন্য বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিঃশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার মেয়ে শেখ হাসিনা।
নিজেদের আওতাধীন এলাকায় বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫।
ঘন কুয়াশার কারণে নামতে না পেরে ঢাকায় ফিরেছে বেসরকারি বিমানের দুটি ফ্লাইট।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।