দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় নিচে নামছে তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকছে পথ-ঘাট।
বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। রাতে এর ফলে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রাজধানীর ধানমন্ডিতে কাভার্ডভ্যানের চাপায় রিকশা আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার চালকসহ আরো দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম নগরে ১৭১ বোতল বিদেশি মদসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্র নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) বর্তমান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহম্মদ (৭৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পটি সারা বাংলাদেশে সফলতার সাথে পরিচালিত হচ্ছে এবং এর সুফল কিশোরী, নারী তথা সমাজের সকলেই পাচ্ছে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একত্রে কাজ করতে হবে।
আগামী বছরের ১ এপ্রিল থেকে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ছাড়া ঢাকা শহরের অভ্যন্তরে আর কোনো আন্তঃজেলা বাস কাউন্টার থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
জাতীয় পার্টির (জাপা) নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর যে কোনো দেশের গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলসমূহের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।আজ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি একথা বলেন।
ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান বলেছেন, যুক্তরাজ্য বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী।
নেত্রকোনার দুর্গাপুরে টানা কয়েকদিন ধরে বন্য হাতির আক্রমণের শিকার হবার পর রোববার থানায় একটি সাধারণ ডায়রি করেন ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকেরা।তাদের অভিযোগ, গত তিন চারদিন ধরে ৪০ থেকে ৫০টি হাতি দল বেঁধে গ্রামের ছাপড়া ঘর, ফসলি জমি ও ধানের গোলায় হামলা চালিয়ে তছনছ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুপার ফ্লপ। তারা পাগল হয়ে গেছে। এখন বেপরোয়া আচরণ করছে।তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে গোল দিয়েছি, সেমি ফাইনালেও গোল দিব, ফাইনালেও জিতব। এই খেলা জাতীয় নির্বাচনের খেলা।