দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন, সরকার ও শাসন ব্যবস্থার বদলে ১৪ দফা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংশোধন করে সরকার গঠনে আস্থাভোট ও বাজেট পাস ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা রাখাসহ বেশকিছু দাবি।
মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের লিমা আক্তার (২০) নামের এক ছাত্রী আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে মুখ খুলছে না ইনষ্টিটিউটের কর্তৃপক্ষ।রোববার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাদের মৃত্যু হয়।
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
ময়মনসিংহে মাদক মামলায় মো. হাবিবুর রহমান হাবিব ওরফে হাবেল নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আটক হওয়া হাবিব গৌরীপুর উপজেলার কুল্লা গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে।
বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য আরো ৪.৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দিবে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাজ্য ২০১৭ সালের আগস্টে সঙ্কট শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৪৫ মিলিয়ন পাউন্ড দিয়েছে।
বিএনপি ও তার সহযোগিরা অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চাইছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে 'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা, গুণিজন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য অঞ্চলের নারীরা সংস্কৃতি ও ঐতিহ্যগত জ্ঞানের ধারক ও বাহক। পার্বত্য অঞ্চলে পরিবেশ সুরক্ষা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীরা মুখ্য ভূমিকা পালন করছে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার উদ্দেশ্য নিয়েই বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন।তিনি বলেন, বিএনপি তাদের সমাবেশে ক্রমাগত সরকারকে পদত্যাগ করতে বলছে।
কমিশনিং-এর জন্য প্রস্তুত হচ্ছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এরই অংশ হিসেবে চলতি মাসের ৮ তারিখ রিয়্যাক্টরটি উন্মুক্ত রেখে বিভিন্ন সিস্টেমের “ফ্লাশিং” এর কাজ শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে সম্পন্ন হবে বিশেষায়িত ‘পোস্ট ইন্সটলেশন ক্লিনিং (পিআইসি)’।
বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,‘বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক স্থান।
‘বিএনপির ১০ দফা হলো সংবিধানের কবর দেওয়ার ষড়যন্ত্র ও দূর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গী রাজাকারদের মুক্তি আবদারের দলিল’ এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্তের ও অপরাধীদের রক্ষার দলিল’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল ইনু।
কুষ্টিয়া প্রতিনিধি: আজ ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভাষ্কর্য্যে ও শহীদদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, র্যালী, আলোচনাসভাসহ ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে পিস্তুল, গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে আটক করেছে র্যাব।শনিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। খুলে দেওয়া হয়েছে নয়াপল্টনের সড়কও