আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, দেশের জনগণ ভালো করেই জানেন তারা কোথায় আছে। আর বিএনপির আমলে কোথায় ছিলেন?
বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামেও পরিচিত এটি। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি ‘হালদা নদী’ বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী, যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।
শরীয়তপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ২৫ জন আহত হয়েছেন।
বেনাপোলে ১৬.৫১০ কেজি ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।বুধবার রাত ১০ টার দিকে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
বরিশালের আগৈলঝাড়ায় বোনকে যৌন হয়রানি করার প্রতিবাদ করায় দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। গত মঙ্গলবার রাতে হামলার পর আহত দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন স্কুলছাত্রীর বাবা।
চট্টগ্রামে পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়েই দীপস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক ও কর্মচারীরা।
১০ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশ্বস্ত করতে চাই, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে এমন কোনো কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের দুর্ভোগ ও কষ্ট হবে।
বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নে কাজ করুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সিঙ্গাপুর সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে যা আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে বুধবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা চাপায় মো. কামরুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তিতে একই পদে আবারো নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এ নিয়োগ পেয়েছেন তিনি।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
সিলেটে আগামী শনিবার বাস ধর্মঘটের ডাক ডেকেছে মালিক সমিতি। একই দিনে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশের নামে রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায়, তা বোধগম্য নয়।