রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বাংলাদেশ
তিন মাসেরও বেশি সময় ধরে আটাকে থাকার পর দেশে ফিরছেন ৪০ বাংলাদেশী জেলে। ভারতের পশ্চিমবঙ্গে তারা আটক ছিলেন। এখনো সেখানে ৪৯ জন জেলে আটক রয়েছেন।
রাজধানীতে বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) কে ১০ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২।
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।
‘একমাত্র আওয়ামী লীগের শাসনামল ছাড়া বৃটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময়ের আগে পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডে রেলওয়ের কোনো উন্নয়ন হয়নি।’
কুমিল্লার চান্দিনায় এক অটোরিক্সা চালকের ঘুষিতে ছফিউল্লাহ (৪৫) নামের অপর এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার(৩১অক্টোবর) চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে ওই ঘটনা ঘটে।মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৯ অক্টোবর গভীর রাতে হ্যালোউইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে চিন্তিত নয় পুলিশ। তবে রাজনৈতিক অনুষ্ঠানের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে ব্যবস্থা নেয়া হবে।
সরকারি কর্মকমিশন (পিএসসি) পরিচালিত কোনো পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে দুই বছরের কারাদণ্ড এবং প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অধ্যাদেশ, ১৯৭৭ রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সেবাকে অত্যাবশ্যক পরিষেবা হিসেবে ঘোষণা করতে পারবে। আর অত্যাবশ্যক সেবায় চাইলেই ধর্মঘট, ‘লে-অফের’ মতো কোনো কিছু করা যাবে না। কেউ তা করলে শাস্তি পেতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা গত ১৩ বছরে ১৩ মিনিট আন্দোলন করতে পারেনি, তারা এখন কি আন্দোলন করবে?
যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার (১ নভেম্বর) থেকে ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন এবং বিশ্ব শান্তির লক্ষ্যে একসাথে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুষ্টিয়ার কুমারখালীতে দেড় দশক পূর্বে জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে সংঘটিত হত্যাকান্ডের দায়ে আপন ৫সহোদরের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালহত।
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। আহত তিনজনকে কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে পাবনা সদর উপজেলার চর তারাপুরে আবদুৃস সালাম নামে এক কৃষককে গুলি ও কুপিয়েহত্যার দায়ে ২১ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।