বরগুনার বেতাগীতে মোকামিয়া দরবার শরিফের মাহফিল থেকে ফেরার পথে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছেন
বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার-বিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলা বাতিলের রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে এ লেভেল শিক্ষার্থী হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
মুক্তিযোদ্ধা সংসদে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় পাবনায় মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আরেক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে।
বঙ্গবন্ধু ও জেল হত্যাকান্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে ক্ষমতায় থাকতে জিয়া ও বেগম জিয়া উভয়েই হত্যা-সংঘর্ষের পথ বেছে নিয়েছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে ‘পলিটিকস অফ কনফ্রন্টেশন’কে চিরদিনের জন্য বিদায় দিতে হলে বিএনপি’র অপরাজনীতি বন্ধ হওয়া দরকার।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরো জানায়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের পূর্ণঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে। ভোটগ্রহণ চলবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়নি।
জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বনানীতে ১৫ আগস্টের শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় তিন নেতার সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। জাতীয় নেতা কামারুজ্জামানের সমাধি রাজশাহীতে।
অক্টোবরে অস্ত্র ও মাদকসহ ৯৮ কোটি পাঁচ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।
দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বাস্তবায়ন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় চার নেতাকে হত্যা মামলায় বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে ।