জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ
দিনাজপুর জেলায় এক গৃহবধুকে ধর্ষণের দায়ে দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গাজীপুরজেলার কাপাসিয়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেলে কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি।
উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৫ কর্মকর্তা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউক্রেন যুদ্ধ সহসাই সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যানতিতস্কি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন।
জালিয়াতি ও প্রতারণার অভিযোগে খিলক্ষেত থানায় করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুড়িগঙ্গা পূর্ণ রূপে ফিরে না আসা পর্যন্ত আদি চ্যানেলের দখলমুক্তিতে উচ্ছেদ অভিযান, খনন ও বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) হাইকোর্টের দেয়া জামিন সোমবার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ বিশ্বাসী নয় উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেত মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি।
বাংলাদেশ ব্যাংক থেকে অস্থায়ী লাইসেন্স নিয়ে নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম কেন অবৈধ না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সরকারি বরাদ্দ ওএমএসের ১৪ টন চাল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার খুলনা নগরীর বড় বাজারের নামসর্বস্ব একটি গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়।
পাবনা প্রতিনিধি:পাবনায় চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান -২ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।