গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘‘তথ্য প্রযুক্তি যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’’।
বাংলাদেশ
বিশ্ব জলাতঙ্ক বা র্যাবিস দিবস আজ। ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
ফরিদপুরে জীবিত খোঁজ পাওয়া রহিমা বেগমের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা ‘অপহরণ’ নয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাজধানীর মতিঝিলে মুদি দোকানে বিদ্যুৎস্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে।
কমলাপুর রেলস্টেশন থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. সোহেল রহমান রাসেল (৪২), নূর হুমায়ুন (২৫)।
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। জানা গেছে এখন পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। গতকাল পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চারজন।
টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেত্রকোণার কুখ্যাত রাজাকার খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার চার নারী ভারতে তিন বছর কারাভোগের পর ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বানিয়াচং উপজেলায় দুই জনপ্রতিনিধির পূর্ব বিরোধের জের ধরে ঘটা সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে।
সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারদর এক কোটি ৬৮ লাখ টাকা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবসেবায় নিয়োজিত থেকে রোটারিয়ানরা প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সমাজের দরিদ্র, অবহেলিত ও সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে, কর্মদক্ষতা বৃদ্ধিতে, উদ্যোক্তা সৃষ্টিতে রোটারী ক্লাব গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে
ভোরে কিংবা গভীর রাতে চক্রটি ওঁৎ পেতে থাকে সড়কের আশপাশেই। রিকশা বা অটো রিকশায় কোনো যাত্রীকে দেখলেই কৌশলে থামিয়ে অস্ত্র ঠেকায়। সাথে থাকা মোবাইলফোন কিংবা টাকা যা আছে লুটে নেয়।
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার আরো ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে নারী ৩১ জন, শিশু ২০ জন ও পুরুষ ১৭ জন।এখনো নিখোঁজ রয়েছে ২০ জনের বেশি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, অগ্রগতি, বিশ্ব নারী জাগরণের প্রতীক।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।