বাংলাদেশ

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মেক্সিকো সিটির লস পিনোসে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে নিজ নিজ সরকারের পক্ষে স্বাক্ষর করেন সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং মেক্সিকো সরকারের সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো।

বিমান ভাড়া আকাশ ছোঁয়া, হিমশিম খাচ্ছেন প্রবাসী শ্রমিকরা

বিমান ভাড়া আকাশ ছোঁয়া, হিমশিম খাচ্ছেন প্রবাসী শ্রমিকরা

বাংলাদেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাবার ক্ষেত্রে বিমান ভাড়া এতোটাই বেড়েছে যেটিকে অনেকে 'অস্বাভাবিক' হিসেবে বর্ণনা করছেন।বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে বলে ট্রাভেল এজেন্ট এবং যাত্রীরা বলছেন।

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই

দৈনিক বাংলার সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে বর্ধিত তহবিল চায় ঢাকা : জাতিসঙ্ঘে পররাষ্ট্রমন্ত্রী

জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে বর্ধিত তহবিল চায় ঢাকা : জাতিসঙ্ঘে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরোসির সাথে বৈঠকের সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা অর্থাৎ এর প্রশমন ও অভিযোজনের জন্য বর্ধিত তহবিলের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

৮ মাসে ধর্ষণের শিকার ৫৭৪ কন্যাশিশু

৮ মাসে ধর্ষণের শিকার ৫৭৪ কন্যাশিশু

চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৫৭৪ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে ধর্ষণের শিকার হয়েছে ৭১ শিশু। এ সময়ে ২৮ জেলায় দু’হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়। এছাড়াও অপহরণ ও পাচার হয়েছে ১৩৬ জন।

আধিপত্য বিস্তারে ২ ডাকাত গ্রুপের সংঘর্ষ, নিহত ৩

আধিপত্য বিস্তারে ২ ডাকাত গ্রুপের সংঘর্ষ, নিহত ৩

নোয়াখালীর হাতিয়াতে ডাকাত গ্রুপের দু’দলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে কোস্টগার্ড তিনটি একনলা বন্দুক, দু’রাউন্ড তাজা গুলি ও কিছু দেশীয় উদ্ধার করে।বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ঘাসিয়ার চর এলাকায় দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

করতোয়ার নৌকাডুবি : ৬ষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

করতোয়ার নৌকাডুবি : ৬ষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিএসএ) গত দু'বছরের উন্নয়ন মূল্যায়ন করে ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে ২০২২ অনুযায়ী চলতি বছরের ইউএন ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে ১১১তম স্থানে রয়েছে বাংলাদেশ।

তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন : ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন : ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উদ্দেশ্য তাদের জবাবদিহি করা : পিটার হাস

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উদ্দেশ্য তাদের জবাবদিহি করা : পিটার হাস

গত ডিসেম্বরে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য তাদের জবাবদিহি করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সৈয়দপুরে বিমানের চাকায় ত্রুটি : যাত্রা বাতিল

সৈয়দপুরে বিমানের চাকায় ত্রুটি : যাত্রা বাতিল

সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকায় ক্রটি দেখা দেয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে। পরে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৪

চুয়াডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।  আসামিদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।