বাংলাদেশে চলন্ত লঞ্চ থেকে একটি শিশু মাঝ নদীতে পড়ে যাবার অনেক পরে স্থানীয় জেলেরা নদী থেকে তাকে উদ্ধার করেছেন। তার অভিযোগ, তাকে উদ্ধারের কোন চেষ্টা না করেই লঞ্চটি চলে যায়।
বাংলাদেশ
সাম্প্রদায়িক শক্তির প্রতিভূদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৩ সালের জুনের মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করার লক্ষ্যে কাজ করছে রেল মন্ত্রণালয়।
ভোলায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় সোমবার দুটি মামলা দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে ২ বছর পর হত্যা মামলার ৪ নং আসামি সেলিম নামের ব্যক্তিকে পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করেছে নিহতের ছেলে ও চাচা।
আজ থেকে যাত্রা শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, অধিকার আদায়ের আন্দোলন, সংগ্রাম এবং তার অসামান্য কর্মজীবন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত এই ভ্রাম্যমাণ রেল জাদুঘর রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল জোন থেকে উদ্বোধন করা হবে।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪১ হাজার ৬৮০ জন হাজি।
দীর্ঘ অপেক্ষার পর চাকা ঘুরল খুলনায় নগর পরিবহনের (টাউন সার্ভিস)। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর সোমবার সকাল ৮টায় ফুলতলা বাসস্ট্যান্ড থেকে রূপসা ঘাট পর্যন্ত খুলনায় নগর পরিবহন চালু করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে আব্দুল্লাহ (১৩) ও জুনায়েদ (১২) নামের দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি ইতোমধ্যেই পড়ে গেছে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গমের রুটির বদলে চালের রুটি খাওয়ার পরামর্শ দিয়েছেন দেশবাসীকে। তার ভাষ্য গমের রুটি না খেলে সেটি আমদানি করতে হবে না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বাংলাদেশের মৌলভীবাজারে অন্তত ১২ জন বাসিন্দার জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা।তাদের সবাই পুরনো জাতীয় পরিচয়পত্রে কোন না কোন ধরনের ভুল সংশোধন করতে দিয়েছিলেন।
কুষ্টিয়ার কুমারখালীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রিক্তা আক্তারের (২০) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাজশাহী থেকে ময়নাতদন্ত শেষে রাত দশটার দিকে তার মরদেহ কুমারখালী জোতপাড়া নিজ বাড়িতে পৌঁছালে মহেন্দ্রপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।