সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ভারত সফরকালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সংসদীয় নিরীক্ষা নিশ্চিত করে সংসদীয় ব্যবস্থাকে আরো দক্ষ ও শক্তিশালী করতে হবে।’
ভোলায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ ২৫ জন।নিহতের নাম আব্দুর রহিম। তিনি বিএনপি’র কর্মী বলে জানা গেছে।
কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কুষ্টিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন। রোববার সকাল ৭ টার দিকে পৌরসভার বাটিকামারা গ্রামে তাদের নব নির্মিত বিল্ডিং এ পানি দেবার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরলেন মোট ৩৯ হাজার ৭০ জন হাজি।
হজের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ শনিবার (৩০ জুলাই) মেহেরপুরের মো. আবু তালেব মোল্লা মদিনায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু তালেবের পাসপোর্ট নম্বর-EA0749782।
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে তার ছবি ছাড়া ব্যানার ও পোস্টারে অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। যাদের এলইডি বোর্ড রয়েছে তারা ১৫ আগস্টের কর্মসূচি এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
জনগণকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির হারিকেন নিয়ে মিছিল দেখে মনে হয়, বিএনপির নির্বাচনী প্রতীক বদলে হারিকেন হয় গেল কি না।
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জেল, জুলুম, নির্যাতন ও রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপি’র কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮টি সোনার বারসহ রোহিঙ্গা মা-ছেলেকে আটক করেছে র্যাব।শনিবার সকালে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গেটকিপার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল রোববার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের আগামীকাল শেষ দিন।