বাংলাদেশ

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন আর নেই

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন আর নেই

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই। তার বয়স হয়েছিল ৫৮ বছর। বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টোল দিতে হবে না পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে

টোল দিতে হবে না পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে

পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে পৃথকভাবে আর টোল দিতে হবে না বলে সর্বোচ্চ আদালতকে অবগত করে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।  আগামী ১ জুলাই থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

ঈদুল আজহা কবে জানা যাবে কাল

ঈদুল আজহা কবে জানা যাবে কাল

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

ডেমরায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ডেমরায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় একটি ঘর থেকে স্ত্রী সীমা সুলতানার (৪০) গলাকাটা ও স্বামী মো. লিয়কত আলীর (৫০) বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ডেমরার মধুবাগ ১৯/৫ জাকারিয়ার ফ্ল্যাট বাসার দ্বিতীয় তলা থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি ও বটি উদ্ধার করে পুলিশ।

উদ্বোধনের তৃতীয় দিনে পদ্মা সেতুতে যানবাহনের চাপ নেই

উদ্বোধনের তৃতীয় দিনে পদ্মা সেতুতে যানবাহনের চাপ নেই

সবার জন্য যেদিন পদ্মা সেতু খুলে দেয়া হয়, সেদিন রোববার ভোর থেকেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে যানজট লেগে গিয়েছিল।ঠিক ৪৮ ঘণ্টা পরে মঙ্গলবার সকালে সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে একেবারে উল্টো চিত্র।

নির্বাচনে ইভিএম চায় আ’লীগ : ওবায়দুল কাদের

নির্বাচনে ইভিএম চায় আ’লীগ : ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনের (ইসি) সাথে ধারাবাহিক সংলাপের শেষ দিন কমিশনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল। মঙ্গলবার বেলা পৌনে ৩টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল ইসি’তে পৌছায়। সংলাপে অংশ নিয়ে কাদের বলেন, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার চায় আওয়ামী লীগ।

কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে উচ্চ শিক্ষিত অসহায় জন্মান্ধ অঞ্জনার সংবাদ সম্মেলন

কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে উচ্চ শিক্ষিত অসহায় জন্মান্ধ অঞ্জনার সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় অসহায় জন্মান্ধ উচ্চ শিক্ষিত সংগীত শিল্পী অঞ্জনা রানী হালদারের কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

পাবনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)’র জেলা সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)’র জেলা সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:পাবনায় বর্ণাঢ্য আয়েজিনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)’র জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ জুন) পাবনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে পাবনার জেলা কমান্ড্যান্ট মজিবুল হক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ এর

মক্কায় পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশী হজযাত্রী

মক্কায় পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশী হজযাত্রী

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন।হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার পর্যন্ত ৪২ হাজার একজন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল নির্ধারণ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল নির্ধারণ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা (ফরিদপুর) এক্সপ্রেসওয়েতে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক) অন্তর্বর্তীকালীন টোল হার নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ ৭ দিনের রিমান্ডে

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ ৭ দিনের রিমান্ডে

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও আপলোড করা যুবক মো: বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের আদালত।

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া পিন্টুকে কারাগারে প্রেরণ

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া পিন্টুকে কারাগারে প্রেরণ

পাবনার আদালত সোমবার শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া পিন্টুকে কারাগারে পাঠিয়েছেন।

পাবনায় অপহরণ-চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ সম্পাদকসহ ৫ জনকে কারাগারে প্রেরণ

পাবনায় অপহরণ-চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ সম্পাদকসহ ৫ জনকে কারাগারে প্রেরণ

পাবনার এক আদালত সোমবার (২৭ জুন ) আটককৃত জেলার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ও সাবেক যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় জেল হাজতে পাঠিয়েছেন।এর আগে রোববার রাতে সাঁথিয়া থানা পুলিশ উপজেলার মাজগ্রাম বাজার থেকে তাদের গ্রেপ্তার করে।

বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার অতল গর্ভে তলিয়ে গেছে : ওবায়দুল কাদের

বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার অতল গর্ভে তলিয়ে গেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতল গর্ভে তলিয়ে গেছে।সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।