দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌ-পথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ
ভারত রোববার বন্যা ব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি প্রশমনে ত্রাণ তৎপরতা চালাতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে।
জেলার বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে চার কিলোমিটারে কয়েক শ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। জনদুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ।
ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দলে সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
সিলেট ও সুনামগঞ্জে জুন মাসে বন্যা হবে বলে ধারণা করা হলেও তার মাত্রা যে এতো ভয়াবহ হবে, সেটা ভাবতেও পারেন নি বাংলাদেশের কর্মকর্তারা।
সিলেটে বন্যার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সেখানে মানবিক বিপর্যয়কর পরিস্থিতির আভাস তৈরি হয়েছে। সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সিলেট যাবেন তিনি।রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট যাবেন তা জানি। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিভিন্ন ধরনের কথা-বার্তা হচ্ছে গণমাধ্যমে।
পাবনায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১৯ জুন ) স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ সাব চ্যাপ্টার, পাবনার আয়োজনে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের ক্রিকেট ইনডোরে এ সকল প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয়া হয়।
আগামীকাল সোমবার রাত ৮টার পর থেকে সব ধরনের বিপণীবিতান ও দোকানপাট নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সারাদেশে একযোগে কার্যকর হবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকার আশা করছে যে- ‘ভালোভাবে হিসেব করা’ একটি টোল হারের মাধ্যমে আগামী ৩৫ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা সম্ভব হবে। আজ কর্মকর্তরা এ কথা বলেন।
বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির বোতল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শুকনো খাবার সরবরাহ করবে ইউনিসেফ। এছাড়াও নোয়াখালী জেলার ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়ে তারা কাজ করবেন ।
সিলেটে সুরমা-কুশিয়ারা নদীর পানি এখনও বাড়ছে। তবে, বৃষ্টি কমায় কিছু কিছু এলাকায় পানি কমছে।দুর্গত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বিদ্যুৎ ও মোবাইল ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় পানিতে ডুবেছে বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথ। উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের নিয়োগের মেয়াদ সরকার আরো দু’বছর বাড়িয়েছে।