বাংলাদেশ

জাতিসঙ্ঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত

জাতিসঙ্ঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত

মোহাম্মদ আবদুল মুহিতকে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে এ পদে থাকা রাবিব ফাতিমা জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়ায় মুহিতকে তার স্থলাভিষিক্ত করা হচ্ছে।সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সাইবার নিরাপত্তা ও অভিন্ন নদ-নদীর ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ঢাকা-দিল্লী ঐকমত্য

সাইবার নিরাপত্তা ও অভিন্ন নদ-নদীর ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ঢাকা-দিল্লী ঐকমত্য

বাংলাদেশ ও ভারত অভিন্ন নদ-নদী, পানি ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, জ্বালানি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আরও সহযোগিতা জোরদারে ঘনিষ্টভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।

ভারী বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মানিকছড়িসহ বেশ কিছু উপজেলায় অতি বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি, আড়াই লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি, আড়াই লাখ মানুষ পানিবন্দী

নদ-নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সোমবার সকালে সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ৪৯টি ইউনিয়নের দুই শতাধিক চরের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

যমুনার পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে টানা ৩ সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে আরো ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত

জেলার বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত ফেরি চলাচল

পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত ফেরি চলাচল

পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে চার কিলোমিটারে কয়েক শ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। জনদুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ।   

বন্যার্তদের পাশে দাঁড়ানো গুরুত্ব দিচ্ছে বিএনপি

বন্যার্তদের পাশে দাঁড়ানো গুরুত্ব দিচ্ছে বিএনপি

ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দলে সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 

সিলেট ও সুনামগঞ্জের তীব্র বন্যার পূর্বাভাস কি পাওয়া গিয়েছিল?

সিলেট ও সুনামগঞ্জের তীব্র বন্যার পূর্বাভাস কি পাওয়া গিয়েছিল?

সিলেট ও সুনামগঞ্জে জুন মাসে বন্যা হবে বলে ধারণা করা হলেও তার মাত্রা যে এতো ভয়াবহ হবে, সেটা ভাবতেও পারেন নি বাংলাদেশের কর্মকর্তারা।

সিলেট ও সুনামগঞ্জের বন্যায় মানবিক বিপর্যয়ের আভাস

সিলেট ও সুনামগঞ্জের বন্যায় মানবিক বিপর্যয়ের আভাস

সিলেটে বন্যার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সেখানে মানবিক বিপর্যয়কর পরিস্থিতির আভাস তৈরি হয়েছে। সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সিলেট যাবেন তিনি।রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট যাবেন তা জানি। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।