যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
বন্যায় রেলপথের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিভিন্ন রেলওয়ে স্টেশন, রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। গুরুত্বপূর্ণ রেলওয়ে ব্রিজও ভেঙে গেছে। শুরুতে বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
বন্যাকবলিত প্রত্যন্ত এলাকায় ত্রাণসামগ্রী না পৌঁছানোয় গরিব-অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
তারা চরম দুর্ভোগে পড়েছেন। কষ্টে তাদের দিন কাটছে। আশ্রয়কেন্দ্রগুলোয় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে না।
গাইবান্ধার সবগুলো নদীর পানি বাড়ছে। এতে চার উপজেলার ১১১টি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি ওঠায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাবনা-রাজবাড়ি জেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার দুপুরে পাবনার এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।দুপুর একটার দিকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামে এ হত্যাকান্ডটি ঘটে বলে পাবনা পুলিশ কর্মকর্তারা জানান।
আগামী ১ সেপ্টেম্বর থেকে নগর পরিবহনে আরো নতুন তিনটি রুট চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
চীনের দক্ষিণাঞ্চলে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বাধ্য হয়ে লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।
সিলেটের জৈন্তাপুরে স্রোতে ভেসে যাওয়ার চারদিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মা নাজমুন নেছা (৫০) এবং তার ছেলে আব্দুর রহমান (১৪)।
বন্যা পরিস্থিতিতে পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বজ্রপাত ও টিলাধসে এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি হতে পারে। তবে, দুই জেলায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সব তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। হু-হু করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৫ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং ধরলায় সেতু পয়েন্টে ৪২ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার বসুন্দিয়া পদ্মবিলায় প্রধান সড়কের পাশে একটি পুকুরের মধ্য থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম দিকে নয়াদিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপলিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
দুর্নীতির দায়ে পাবনার ফরিদপুর মেয়র উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খ.ম কামরুজ্জামান মাজেদকে বরখাস্ত করা হয়েছে। পৌরসভার বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ ও পৌরসভার অর্থ তছরুপসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই বরখাস্ত করে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর থেকে দোকানপাট বন্ধের নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে সোমবার থেকে।এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সাশ্রয় করা সম্ভব বলে ধারণা করছেন জ্বালানি খাতের সাথে সংশ্লিষ্টরা।