চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড়ের ধুমপাড়া এলাকায় আগুনে পুড়ে আব্দুল করিম নামের শতবর্ষী নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হতে পারিনি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ
মেহেরপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পযায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে দুই দিনব্যাপী শিশু মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১০ টার দিকে সদর উপজেলার শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
বরগুনা শহরের পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকান ও ঘরগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস, কসমেটিকসের দোকান, সেলুন, বসতঘর ও আবাসিক হোটেল। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছে। আরও তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেসবুকে প্রচারিত একটি ডিবেট শো-তে স্বাধীনতা যুদ্ধের মহান বীর মুক্তিযোদ্ধাদের ‘জঙ্গি’ বলে বক্তব্য দেওয়ায় ইসলামী বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৭ মে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের অগ্নিবীণার প্রত্যাবর্তন দিবস।
শিক্ষক সমাজকে সকলেই সন্মান করে,সন্মান ও মর্যাদার মানুষ হলো শিক্ষকরা, দেশে-বিদেশে যেখানে যাবেন শিক্ষকদের সন্মান আছে মন্তব্য করে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেছেন শিক্ষকরা মানুষ গড়ার করিগরের পাশাপাশি নেতা তৈরী এবং ভোটের কারিগর।
ক্লান্ত হয়ে রেললাইনে বসে বিশ্রাম করছিলেন কৃষক লোবান আলী (৬৫)। ঝিরিঝিরি ও নির্মল বাতাসে ঘুম আসে তার চোখে। লাইনে বসেই তিনি ঝিমুচ্ছিলেন। এমন সময় দ্রুতগতিতে ট্রেন আসলেও তিনি টের পাননি।
বাংলাদেশের প্রশান্ত কুমার হালদারসহ (যিনি পি কে হালদার নামে বেশি পরিচিত) গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড দিয়েছে ভারতের আদালত।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান আজ দুপুরে সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে,যশোর শহরের বেজপাড়ায় সমাজসেবা অফিসের সামনে অস্ত্র বেচা কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব আজ ভোরে সেখানে অভিযান চালিয়ে খন্দকার আবদুল্লাহ আল মামুন নামে এক সন্ত্রাসীকে একটি দেশীয় ওয়ান শ্যুটারগান,১ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন যুবজোট নেতা মাহাবুব খান সালাম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুরমা-কুশিয়ারাসহ সিলেটের সব নদ-নদীতে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে এ বছর কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) মা মাছ আশানুরূপ ডিম ছাড়েনি। এবার পূর্ণিমার জো থাকায় ডিম সংগ্রাহকরা আশা করেছিল, সোমবার জোয়ারের শুরু থেকে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে। কিন্তু বজ্রসহ তীব্র বৃষ্টিপাত না হওয়ার কারণে পর্যাপ্ত পাহাড়ি ঢল সৃষ্টি না হওয়ায় মা মাছ ডিম ছাড়েনি।
বরিশাল বিভাগের পাঁচটি নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।ফলে লোকালয়ে পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছেন এ নদীগুলোর লাগোয়া নিম্নাঞ্চলের মানুষ।
জেলার ধামইরহাট সড়কে সোমবার রাত ৯টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় হোসেন (২০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত এবং তার বন্ধু তাহমিদ (২২) গুরুতর আহত হয়েছেন।