যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের চার সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যা ৭টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তারা।
বাংলাদেশ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তাঁর এই জ্যেষ্ঠ কন্যা।
প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ভাই অর্থ পাচারের দায়ে আদালতে দন্ডিত, যাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন, যাদের আমলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে অর্থ পাচার নিয়ে কথা মানায় না।
আওয়ামী লীগকে এখন থেকেই সুসংগঠিত ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশ গ্রহণের প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পিরোজপুরে একজন সত্তরোর্ধ বৃদ্ধাকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।নিহত সিতারা হালিম পিরোজপুর সদরের সিআই পাড়ার দোতলা বাড়ির নিজ ফ্ল্যাটে একাই থাকতেন।
দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটকারী প্রশান্ত কুমার (পি কে) হালদার জানিয়েছেন, আর ভারতে নয়, এবার বাংলাদেশে ফিরে যেতে চান তিনি।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার যে সমস্ত পরীক্ষা করা হয়েছে ইনশাআল্লাহ কোনো পরীক্ষায় সমস্যা চিহ্নিত হয়নি।
অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
টিটিই শফিকুল ইসলাম সম্পূর্ণ অপরাধহীন (নির্দোষ ) বলে তদন্ত কমিটি আজ সোমবার সকালে প্রতিবেদন জমা দিয়েছেন। বিনা টিকিট ভ্রমণের দায়ে রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করা টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে টিটিই সম্পূর্ণ অপরাধহীন (নির্দোষ )।
পাবনা প্রতিনিধি:রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রাক-সংযোজন কাজ শুরু হয়েছে। ডোমের সংযোজন এবং স্থাপনের দায়িত্ব পালন করছে রসাটম প্রকৌশল শাখার অঙ্গপ্রতিষ্ঠান ট্রেস্ট রসেম।
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের ভর্তি আছেন । তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী শফিকুল ইসলাম। এক দিন পর ভাড়াবাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে রোজিনা পারভীন (৩৩) নামে ওই গৃহবধূর লাশে উদ্ধার করে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
খুলনা জেলার বটিয়াঘাটায় দুই বোনকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে রোববার রাতে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়।
বাংলাদেশের স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই দেশের পরিবেশ এবং প্রতিবেশের জন্য বড় এক অন্ধকার নেমে আসে। দেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের ১৮ কিলোমিটার ভেতরে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ করে ভারত। এর বিরূপ প্রভাবে শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয়।
স্পেন-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।