মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলসেতু এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা রেলসেতুর ১৫৫/৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) ভোররাতে ওই ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। অভিযুক্ত হান্নান একই উপজেলার রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগরা এলাকার বাসিন্দা।
লালমনিরহাটের কালীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও গোপনে নগ্ন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. বেলাল হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে এসআরবি-১৩।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্টোকজনিত কারণে অসুস্থ ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামালের মৃত্যুর ঘটনায় তার স্বামী নুর উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় করা পাল্টা মামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ও ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার পর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে বাসা ছেড়েছেন শাহজালাল রুমি।
সৌদি আরবের মদিনার আল-উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশি যুবক আবু বকর সিদ্দিকের (২৪) মৃত্যু হয়েছে।
পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়ার পর জানা গেল ১০ বছর বয়সী এক শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তার ৩৩ বছর বয়সী সৎবাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
উপকূলীয় জেলা বরগুনার বেতাগীতে গড়ে ওঠা ক্ষুদ্র পোশাক কারখানা খুলে দিয়েছে কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার।