মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এই হাইকমিশনার।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বাংলাদেশ
জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষন ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঊর্ধ্বমুখী করোনার বিস্তার রোধে পাবনায় সচেতনতামূলক মানববন্ধন ও মাস্ক বিতরণ করেছে পাবনা জেলা পুলিশ।আজ সকালে পাবনা প্রেসক্লাবের সামনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নেতৃত্বে এ মানববন্ধনে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, রোকনুজ্জামান সরকার ও পুলিশের জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জেলা প্রশাসকদেরকে শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশ বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা।
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় নিজ বাড়ির রান্না ঘর থেকে ইঞ্জিনিয়ার শামসুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে হস্তন্তর করা হয়। এর আগে সকালে তার লাশ উদ্ধার করা হয়।
রাজধানীতে পৃথক পৃথক এলাকা থেকে স্কুলছাত্রীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাতে পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। শ্রিংলা গত ডিসেম্বরে দুই দিনের সফরের জন্য মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫শতাংশ। যশোর জেনারেল হাসপাতালে করোনায় মারা গেছে ৩জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮জন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তার সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ায় জেনোসাইড ওয়াচ এবং লেমকিন ইন্সটিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি নাটোরের ‘উত্তরা গণভবন’ এর নামফলক স্থাপন করেন। উত্তরা গণভবন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তি আজ। এ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে উত্তরা গণভবনের প্রবেশদ্বার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নিলেন ডা. সেলিনা হায়াত আইভী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে কারণ এটি দেশকে বদলে দিয়েছে এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে।তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরে গেছে প্রায় দেড় হাজারের বেশি প্রার্থী। অথচ নির্বাচন শুরুর আগে একটা ধারণা প্রচলিত ছিল যে বিরোধী দলহীন এই স্থানীয় নির্বাচনে যারা সরকারি দলের প্রতীক নৌকা পাবেন তাদের বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে,আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ প্রশমিত হতে পারে।
খুলনায় মেডিকেল শিক্ষার্থীদের সাথে লেটস ফ্লাই স্যানিটারী ন্যাপকিন স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জামালুন্নেসা বলেছেন, মানুষকে সেবা দেয়া আদ্-দ্বীনের মুল উদ্দেশ্যে।