মানুষকে সেবা দেয়া আদ্-দ্বীনের মূল উদ্দেশ্য : অধ্যাপক জামালুন্নেসা
মানুষকে সেবায় দেয়ায় আদ্-দ্বীনের মুল উদ্দেশ্যে : অধ্যাপক জামালুন্নেসা
খুলনায় মেডিকেল শিক্ষার্থীদের সাথে লেটস ফ্লাই স্যানিটারী ন্যাপকিন স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জামালুন্নেসা বলেছেন, মানুষকে সেবা দেয়া আদ্-দ্বীনের মুল উদ্দেশ্যে। সমাজ এবং দেশের মানুষের সেবার জন্য বিত্তবানদের এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নারীদের ডাক্তারী পড়ার চেয়ে পেশাগত দায়িত্ব পালন বেশি চ্যালেঞ্জিং। তারপরও নারীরা পেশায় এগিয়ে যাচ্ছে।
তিনি আজ ৮ ফেব্রুয়ারি বিকেলে খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস এবং আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস ক্যামিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. এমএ মজিদ বলেন, ভাল ডাক্তারের সাথে ভাল ওষুধ যদি না প্রয়োগ করা হয় তাহলে রোগী সুস্থ্য হবে না। আদ্-দ্বীন টিম ওয়ার্কের মাধ্যমে মান সম্পন্ন ওষুধ তৈরি করতে কাজ করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: প্লাবন বসু ও সহকারী অধ্যাপক ডা: সুলতানা রাজিয়া। উপস্থিত ছিলেন আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুয়াজ রাকিন।
উৎপাদিত ফ্লাই স্যানিটারী ন্যাপকিন পন্য এবং উৎপাদন প্রক্রিয়ার উপর এবং ফার্মাসিউটিক্যালস এ ওষুধ উৎপাদনের উপর ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এছাড়া মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং ফার্মাসিউটিক্যালস লি: এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।