বাংলাদেশ

ওমিক্রন :  ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

ওমিক্রন : ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত হয়েছে।সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খানের সভাপতিত্বে করোনা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল মফি শেখ হত্যা মামলায় এক জনের ফাঁসি এবং  ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

কুমারখালীতে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১ চেয়ারম্যান ও ৩ মেম্বারের প্রার্থীতা বাতিল

কুমারখালীতে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১ চেয়ারম্যান ও ৩ মেম্বারের প্রার্থীতা বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১ চেয়ারম্যান ও ৩ মেম্বার প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্তএই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভোলায় ১০ মণ জাটকা জব্দ

ভোলায় ১০ মণ জাটকা জব্দ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে একটি ট্রাক থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে নগরীর সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় ১১ মাসে রাজধানীতে নিহত ১১৯

সড়ক দুর্ঘটনায় ১১ মাসে রাজধানীতে নিহত ১১৯

চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পথচারী ৬২ জন, মোটরসাইকেল চালক ও আরোহী ৩৩ জন এবং অন্যান্য যানবাহনের যাত্রী ও আরোহী ২৪ জন।

হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই

হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লহি রাজিউন। সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

রূপপুর এনপিপি’তে কর্মরত বাংলাদেশীরা স্পুটনিক ভ্যাক্সিন পেলেন

রূপপুর এনপিপি’তে কর্মরত বাংলাদেশীরা স্পুটনিক ভ্যাক্সিন পেলেন

দেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত হাজার হাজার বাংলাদেশীদের সুরক্ষা প্রদান এবং প্রকল্পের কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রসাটমের প্রকৌশল শাখার অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশীদের স্পুটনিক ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।

যশোরের তিন উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যশোরের তিন উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যশোর প্রতিনিধি:সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে যশোরের মণিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭১জন চেয়ারম্যান প্রার্থীসহ ১ হাজার ৮৭৮ প্রার্থী।

‘আজ আমরা বৈধ’

‘আজ আমরা বৈধ’

পাবনা প্রতিনিধি:‘আজ আমরা বৈধ। যারাই মহাসড়কে প্রতিবন্ধকতা করে থাকে আজ তারাই আমাদের বহনের যাত্রী।’ এটি অবৈধ যানের এক চালকের কথা। 

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৯

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৯

যশোর প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় কুতুব উদ্দিন(৪৫) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। শনিবার রাতে ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। তারা সকলে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কর্মী।

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

নিকট অতীতের সবচেয়ে তীব্র ঝাঁকুনি (৬.২ মাত্রার ভূমিকম্প) অনুভবের এক দিন না যেতেই শনিবার বিকেলে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এদিন বিকেল ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়।