বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১২৯ জন অভিবাসীকে আটক করেছে । সোমবার রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  দুই শিশুর মৃত্যুতে পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঢাকায় ওয়ার্ডে ওয়ার্ডে টিকাদান শুরু আজ

ঢাকায় ওয়ার্ডে ওয়ার্ডে টিকাদান শুরু আজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে আজ মঙ্গলবার থেকে তিন দিন করোনাভাইরাসের টিকা দেয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি।

মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ মা-ছেলের মৃত্যু

মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ মা-ছেলের মৃত্যু

রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের  দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।

কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জনকে গুলি করে হত্যা

কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জনকে গুলি করে হত্যা

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।সোমবার বিকালে নগরীর পাথুরীয়াপাড়া পানুয়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জাঁকজমকভাবে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো পাবনা আইডিইপি

জাঁকজমকভাবে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো পাবনা আইডিইপি

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইপি) এর গৌরবোজ্জল ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণ প্রকৌশল দিবস উপলক্ষে ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা’ শীর্ষক প্রতিপাদ্য আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুক ব্যবহারকে কেন্দ্র করে সকালে স্ত্রী রাতে স্বামীর আত্মহত্যা

ফেসবুক ব্যবহারকে কেন্দ্র করে সকালে স্ত্রী রাতে স্বামীর আত্মহত্যা

ফেসবুক ও ফোন ব্যবহারকে কেন্দ্র করে পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রী একে অপরের উপর অভিমান করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে।মৃতরা হলেন- উপজেলার মানপুর গ্রামের মানিক হোসেনের মেয়ে মারিয়া খাতুন (১৮) তার স্বামী কল্যাণপুর গ্রামের রমজান আলী ব্যাপারির ছেলে রাকিব ব্যাপারির(২৫)।

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর নেই

কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা (৬৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ৩টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গিয়ে ছিল রবযাত্রী, লাশ হয়ে ফিরলো তিন শিশু

গিয়ে ছিল রবযাত্রী, লাশ হয়ে ফিরলো তিন শিশু

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ডাবর-জগন্নাথপুর সড়কে পার্কিংয়ে থাকা বিকল ট্রাকের সাথে বরযাত্রীর গাড়ির ধাক্কায় ৩ শিশ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৮ জন

সিলেটে গণপরিবহন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সিলেটে গণপরিবহন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সিলেটে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। চলছে না কোন গণপরিবহন। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে হাসপাতালে থাকা রোগী ও রোগীদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ২ মেয়র ও আরো ১০ ইউপি বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ২ মেয়র ও আরো ১০ ইউপি বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

পাবনায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ২ মেয়র ও ১০ ইউপি প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে  জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহাদ বাবু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ও ধাক্কায় জেসমিন (৪২) ও শাহীনুর (২৫) নামের দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কের আড়িখোলা স্টেশনের অদূরে (পূর্বপার্শে) খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রোববার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হা-মীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান।

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ফেনীর আলোচিত অন্তঃস্বত্ত্বা গৃহবধু শিরিনা আক্তারকে হত্যা মামলায় স্বামী মোঃ ইয়াছিনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া হাউজিং এষ্টেটের মাঠ রক্ষায় মানববন্ধন

কুষ্টিয়া হাউজিং এষ্টেটের মাঠ রক্ষায় মানববন্ধন

খেলার মাঠে প্লট আকারে বরাদ্দের প্রস্তাবনা তৈরির প্রতিবাদে কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এষ্টেটে মানববন্ধন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়সহ জাতীয় ফুটবল অনূর্ধ্ব ২৩ দলের সদস্য সবুজ ছাড়াও জেলা ও বিভাগীয় দলের হয়ে খেলা অসংখ্য তারকা খেলোয়াড়দের বেড়ে উঠা এই মাঠ থেকে।