গাজীপুরে শিশুসহ এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাতে মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর টেক থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বাংলাদেশ
নারী ও মেয়েদের মাসিক ব্যবস্থাপনাকে পরিবেশবান্ধব করার ক্ষেত্রে পাট থেকে প্রাপ্ত সেলুলোজ দিয়ে স্যানিটারি প্যাড তৈরির মেশিন বানিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী ফারহানা সুলতানা একটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন।
আর মাত্র তিনদিন পর নির্বাচন। প্রচারণার শেষ মুহূর্তে চাটমমোহর অশান্ত হয়ে ওঠেছে। মঙ্গলবার রাতে প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন স্থানে সংঘর্ষে লিপ্ত হয়। বিশেষ করে ২টি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ভাঙ্গচুর করা হয়েছে প্রতিপক্ষের নির্বাচনী অফিস ও একাধিক মোটরসাইকেল।
“সুস্থ দেহ সুন্দর মন” এই শ্লোগান নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে অটিস্টিক শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোরে অষ্টম ব্যাচের ১ম বর্ষের এমবিবিএস প্রফেশনাল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের ফেজ এনডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
যশোর প্রতিনিধি: মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী এবং ৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনার মামলার ৪নং আসামি সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নগরীর সুজানগর এলাকার বাসিন্দা কানু মিয়ার ছেলে।
জমি সংক্রান্ত এক মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলায় গতরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২জন নিহত এবং দুইজন আহত হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছে চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শান্ত(১৭)ও আসিফ(১৮) আসিফের বাড়ি একই এলাকায় বলে জানাযায়।
কুমিল্লার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে মামলাটি করেন নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন।
বঙ্গবন্ধুর হাতে গড়া সশস্ত্র বাহিনী আজ দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন ও সচিব এএইচএম আলী আর রেজাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সন্ধ্যায় প্রেরিতে এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে আড়াই বছর ধরে শারীরিক সম্পর্ক অব্যাহত রেখে ধর্ষণের অভিযোগে শাহ আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের শেরপুরের একটি আদালত।
পাবনায় একটি প্রাইমারী স্কুলের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় ওই স্কুলটি ৭দিনের ছুটি ঘোষণা করা হযেছে। করোনায় আক্রান্ত শিক্ষকদেরকে তাদেরকে নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে ভর্তির একদিন পরেই এক নারী মানসিক রোগী আত্মহত্যা করেছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।