রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিখোঁজ শিক্ষার্থী আদনান সাকিব রাব্বির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় আজ ১১ জনের রিমান্ড শুনানি হবে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি ব্যবস্থাপনার দিকটি অনুসন্ধান ও ফেরি সেবার মানউন্নয়নের বিষয়ও দিক নির্দেশনা দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।
রাজধানীর গুলশান-২ এ ছয়তলা আবাসিক ভবনে বুধবার (২৭অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা গুনতে হয় বিদ্যুতের (নেসকো) উপ-সহকারী প্রকৌশলীকে। প্রতিশোধ নিতে এ ঘটনায় আধা ঘন্টার মধ্যেই ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় অবস্থিত ট্রাফিক অফিসের বিদ্যুৎ বকেয়া বিলের অজুহাতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বর্ধিত সভায় আমন্ত্রণ না জানানোয় পাবনায় আ,লীগের ২ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীর মহাসড়কে বিক্ষোভ-সমাবেশ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের বর্ধিত সভায় আমন্ত্রণ না জানানোয় দলীয় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ-সমাবেশ করেছে
যৌতুক মামলায় পাবনা এনসিসি ব্যাংকের এক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার সকাল ১০টার দিকে পাবনা শহরের এলএমজি মার্কেটের সামনে থেকে ব্যাংকে প্রবেশকালে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের নাগরিকদের আরো বশী কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য সেদেশের মানবসম্পদ মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।
যশোর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ১৫টি ঘোড়া উপহার স্বরুপ পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার বেলা ১০ টার সময় ঘোড়াগুলি ভারতীয় সেনাবাহিনীর ৬টি গাড়িতে করে আনা হয় বেনাপোল- পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে।
রাজশাহীর পবা উপজেলার ভারতীয় সীমান্ত থেকে বুধবার সকালে এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।নিহত মো: মিঠুন (২৫) উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলের পাড়ার মনজুর হোসেনের ছেলে।
রাজধানীর গুলশান-২ নম্বরের একটি আবাসিক ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর গুলশান-২ নম্বরে পিংক সিটির পাশের ছয়তলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ১৯টি গাড়ি নিয়ে ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।