আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক গৃহবধূ ও এক কিশোরী নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌ রুটে এ দুর্ঘটনা ঘটে। ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা প্রতিনিধি:পাবনা বেড়ায় ইঞ্জিন চালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে কবিরাজ দয়াল প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হবার ২ দিন পর তার মৃতদেহ পাওয়া গেছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকা থেকে নগরবাড়ি নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নোয়াখালী হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ছয় রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী।
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আমির হোসেন (৪৫), আশরাফুল (২২) ও খুশি বেগম (৫০)।
নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপায় টার্মিনালে কর্মরত তিন মোটরশ্রমিক নিহত হয়েছে এবং একজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় সৈয়দপুর বাস টার্মিনালের পূর্ব গেটলক স্টপেজে। চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় আদালতে অভিযোগ গঠন (চার্জ) অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৪ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে সিলেটে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেস্টুরেন্ট মালিক শ্রমিকরা। মঙ্গলবার রাতে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু এবং হালিমা খাতুন (১৪) নামে আরও একজন আহত হয়েছে।মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর এলাকায় গ্যাস লাইনের লিকেজ হয়ে অগ্নিদগ্ধের ঘটনায় একই পরিবারে ৬ জন অগ্নিদগ্ধের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।
সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। তিনি বাংলাদেশে করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে আলোচনায় আসেন।
বঙ্গবন্ধু,র আমৃত্যু বিশ্বস্ত সহচর শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চারনেতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পাবনার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২ জনকে দল থেকে অব্যহতি দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
আবহাওয়ার অধিদপ্তর বলছে, বাংলাদেশে এবার আগেভাগেই শীত নামবে।ডিসেম্বর থেকে ফেব্রয়ারি পর্যন্ত শীতকাল হিসেবে ধরা হলেও এই বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আস্তে আস্তে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে বলে বিবিসিকে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।