পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় রেল লাইন স্বংস্কার করার সময় ক্রেন উল্টে লাইনের উপর পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বিপাকে পড়ে ঢাকাগামী তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা।
বাংলাদেশ
খুলনায় আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউন চলাকালীন খুলনা রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না। পাশাপাশি অন্য জেলা থেকে ট্রেন আসাও বন্ধ থাকবে। একইসাথে জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলায় গণপরিবহন চলবে না।
ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান যে বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে খবর বেরিয়েছে সেই বন্ধু সিয়াম ত্ব-হার ঘটনায় চাকরি হারিয়েছেন বলে জানা গেছে। ওই বন্ধুর বাড়ি গাইবান্ধায়। তবে চাকরির সুবাধে রংপুর মহানগরে থাকতেন সিয়াম ইবনে শরীফ।
ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে মুজিববর্ষে দ্বিতীয় ধাপে পাবনার ৩৩৭ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘স্বপ্নের নীড়’।
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে যশোরে ১শ’ ভূমিহীন-গৃহহীনের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেয়া হয়েছে ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্ছ ২৮ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ১৯৪ জন।
জেলায় আজ রোববার রাত ১২টা থেকে ২৭ জুন ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ৯টায় জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর প্রতিনিধি:যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৩জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬জন। শনাক্তের হার ৩৮ শতাংশ। ইতোমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিট পূর্ণ হয়ে গেছে
সাভার প্রতিনিধি: সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে। রবিবার গভীররাত ও সকালে সাভার বাজার বাস এবং নিরিবিলি এলাকায় দুর্ঘটনা এ দুটি ঘটে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরো ১০ জনের মৃত্যূ হয়েছে
নরসিংদী মাধবদীর পাঁচদোনাতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের নারী ও শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসটির আরো সাত যাত্রী।
পাবনা প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে পাবনা জেলা শ্রমিকদল সভাপতি মোঃ ওসমান গনি খান (৫৫) মারা গেছেন। শনিবার(১৯ জুন) বেলা ৪ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিমা হাসান খান সুইট এ তথ্য নিশ্চিত করেন।
প্রতি তিন-চার মাস পরপর দানবাক্স থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, বাংলাদেশের এমন একটি মসজিদের আটটি দানবাক্সে গত পাঁচ মাসে জমেছে দুই কোটি ৩৩ লাখের বেশি টাকা, চার কেজির মতো সোনা-রূপা এবং বিস্তর বিদেশি মুদ্রা।
পাবনার সাঁথিয়ায় রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই রাস্তার কাজ করা হচ্ছে। এ কারণে দুর্ঘটনাসহ বিদ্যুতায়িত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বগুড়া জেলা সদরে সাত দিনের সর্বাত্মক কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় হামিদা পাম্পের পাশের গলির একটি বাড়ি থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।