রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের সাথে সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার অজ্ঞাত আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে শিশুটির বাড়ি থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের দাবি করে পুলিশ। নিহত যুবকের শামীম (২১) উপজেলার বাউটিয়া গ্রামের শফিকের ছেলে।
বাংলাদেশ
যশোর প্রতিনিধি: যশোরে কঠোর লকডাউনের আজ ২য় দিন চলছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন এবং ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যশোর প্রতিনিধি: মিথ্যে কাজের প্রলোভন দেখিয়ে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী আনিছুর আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা জব্দ করেছে। পাচার হতে যাওয়া ইউনুস আলীকে উদ্ধার করেছে ৪৯ বিজিবি।
পাবনা বুলবুল কলেজের শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিটের ঘটনা ধামাচাপা দিতে নির্যাতিত ছাত্রকেই নারী উত্যক্তকারী সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। মারপিটের পর পরই ঘটনা ভিন্নখাতে নিতে ফারজানা রহমান নামের এক বান্ধবীকে দিয়ে নির্যাতিত শরিফুল ইসলাম স্বাধীনের বিরুদ্ধে শ্লীলতাহানির অসত্য অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেয়।
খুলনার তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে মারা যান তাঁরা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী পাবনায় পেশাদার গাড়ী চালকদের কর্মশালা অনুষ্ঠিত হয়। “সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনায় পেশাদার গাড়ী চালকদের সচেতনা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেণ পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
পাবনা জেলায় করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে ধাপিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা হলো ২৫। আর নতুন করে আরো ৯৮ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে। বুধবার আক্রান্ত হয়েছিল ৮৮জন। মারা যায় ২ জন।করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং রাজশাহী বিভাগে করোনা সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ-বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয় তখন বিএনপি কষ্ট পায়।
রাজধানীতে পানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর বিএনপি।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে।
যশোর প্রতিনিধি: বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে যশোরে লকডাউন। চলবে আগামী ৩০জুন রাত ১২পর্যন্ত। তবে লকডাউনে বিপাকে পড়েছে সাধারন খেটে খাওয়া মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।
যশোরে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিনই করোনায় দুই-চার জনের মৃত্যু হচ্ছে। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে শয্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে মাস দুয়েক আগে কোনো ধরণের জনবল কাঠামো ছাড়াই তিন শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। ফলে করোনা সামাল দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ( রামেক)করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে
পাবনা প্রতিনিধি: বেশকিছুদিন বন্ধ থাকার পর পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে অধ্যক্ষর সামনেই শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিট করেছে। এ ঘটনায় রোববার (২০ জুন) পাবনা সদর থানায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এম মাহফুজ আলম, পাবনা: পৈত্রিক পেশা ধরে রাখতে এখনও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বেশ কিছু তাঁতিরা। ক্রমাগত লোকসানের বোঝা বহন করতে হলেও পৈত্রিক তাঁতের ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেননি পাবনার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের প্রান্তিক তাঁতি মোকারম হোসেন। তাঁত চালিয়েই কোনো রকমে দিনযাপন করছেন তিনি।