মেঘ পাহাড়ের দেশ সুনামগঞ্জ জেলা। জেলায় রয়েছে সম্প্রীতির বন্ধন। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
প্রায় ১৮ বছর ধরে নরসিংদীর হাতিরদিয়া বাজারে জনপ্রিয় মালয়েশীয় খাবার রুটি চানাই তৈরি করে বিক্রি করছেন ষাটোর্ধ্ব মাহতাব উদ্দিন।
বরিশাল গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলার উপজেলা প্রশাসন।
মাগুরা জেলার সদর উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে জেলার অসচ্ছল ১৫ জন ব্যক্তির মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
পদ্মা নদীর লৌহজং অংশে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি রনি প্রিন্টস নামের একটি প্রতিষ্ঠানে বয়লার মেশিন বিস্ফোরণে গরম পানি ও তেলের সংস্পর্শে দগ্ধ হয়ে ছয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন।
নাটোরের বাগাতিপাড়ায় লোকালয়ে শেয়ালের আক্রমণে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একের পর এক শেয়ালের কামড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আরো এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম তারা মিয়া (৫০)।
তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং নছিম উদ্দিনের ছেলে। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মাদারীপুরের শিবচর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬০০ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামু পেঁচারদ্বীপ পয়েন্টে সমুদ্রে নেমে জোয়ারের পানিতে তলিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় অপর তিন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইন প্ল্যাটফরমে বুকিংয়ের মাধ্যমে এসব আয়োজনে অংশ নিতেন তরুণ-তরুণীরা। গত সোমবার রাতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী। আটক তরুণীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
সদ্য সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা কম এবং তিনি ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে প্রবেশ করেছেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। এছাড়া গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযানকে তিনি একটি অভিজ্ঞতাহীন ও ‘খামখেয়ালি’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।