রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন।
খুলনা জেলার কয়রা উপজেলায় সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের একব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
দুর্গাপূজা উপলক্ষে নাটোর জেলার সিংড়া উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ম্যারাথনের আয়োজন করেছে ‘কুঁড়েঘর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর সিলেটবাসীর করণীয় এবং সংগঠনটির সভাপতি পদে প্রার্থী মনোনয়ন নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক কুকুরের ডাক। বাগানে চোর ঢুকেছে কি না, তা দেখতে বের হয়েছিলেন মো. রফিক।
কিন্তু নিজের সুপারি বাগানে গিয়ে যে বিপদের মুখে পড়বেন, তা হয়তো কল্পনাও করেননি তিনি।
কক্সবাজারে পর্যটক হয়রানির শেষ নেই। সাগরপারে বেড়াতে এসে পর্যটকরা প্রায়শ শিকার হচ্ছেন নানা হয়রানির মুখে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সাগর পারে প্রকাশ্য দিবালোকেও একদল পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছে। ছিনতাইকারিরা পর্যটকদের টাকা ছিনতাইয়ের পরেও ছুরিকাঘাত করার সময় ধরা পড়েছে একজন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা দুর্গাপূজার নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যে ১২ জন নিহত হয়েছেন তাদের পাঁচ জন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী। ব্যাবসায়িক কাজে রাজশাহীর তাহেরপুরে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিতর্কিত কর্মকাণ্ড, দখল, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় দলটির নেতা-কর্মীরা হয়েছেন সতর্ক। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পরিণতি সতর্ক করেছে মন্ত্রী-এমপি থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীদের। তাদের সবার জন্য স্পষ্ট বার্তা, দলীয় পরিচয় ব্যবহার করে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন সময়ে দেওয়া তাঁর বক্তব্য, সংসদীয় দলের বৈঠকে সতর্কবার্তা এবং সাংগঠনিক পর্যায়ে নেওয়া ব্যবস্থায় এ কঠোর অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে।
দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে পলাতক স্বৈরাচার ও নির্বাচনের আগে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করা একটি পক্ষ এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়ে দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নওগাঁর পোরশা উপজেলায় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।
পূজার আনন্দমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তার ও তার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন ব্যক্তির প্রতিও অন্যায় হোক, তা চান না তিনি। ওই ব্যক্তির ক্ষতিতেও উল্লাস বা আনন্দ অনুভব করতে পারেন না বলে জানিয়েছেন তিনি।
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির বাগানবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।