নওগাঁর মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
বাংলাদেশ
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিএম ইমরুল কায়েস করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউএনও নিজেই সাংবাদিকদের কাছে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
পাবনা প্রতিনিধি: পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ ফিরোজ আলী। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৪ জন র্যাব-১২ এর কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। আত্মসমর্পণকারীদের পরিচয় এখনো জানা যায় নি।
সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র্যাব-১২। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে উকিল পাড়ার শিক্ষক ফজলুল হকের বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র্যাব।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ইন্তেকাল করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ‘প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবি বা সোমবার ঘোষণা করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রাজধানীর মিরপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসন্ন উল্লেখ করে আবারও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাশাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জন্মদিনের পরদিন গলায় ফাঁস দিয়ে আনিকা তাবাসুম (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে মেরাদিয়া নিউ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকেরাজধানীর খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়া গার্ডেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আর কতদিন পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল কাম পাবনা জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিনটি চালু হবে? উদ্বোধনের এক বছর পরও চালু করা যায়নি মেশিনটি।
পাবনায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বাইল্যাখালী এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। আটক মো. মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের মো. আমিনের ছেলে।
সাম্প্রতিক সময়ে ঢাকায় হেফাজতে ইসলামের ফ্রান্স বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ।বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি বা ইসলামপন্থী দলগুলোর উত্থান ও শক্তি সঞ্চয়ের বিষয়টি এখন আবার আলোচনায় এসেছে।