দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমসহ তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মালী রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
বাংলাদেশ
লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আসর নামাজের শেষে আড়াইবাড়ি আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী জানাজায় ইমামতি করেন ।
সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে শনিবার তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
‘করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্ব আতঙ্কে। যেসব রাষ্ট্রে টাকা-পয়সার অভাব নেই, যন্ত্রপাতির অভাব নেই- তারাও করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে।’
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। আজকে স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে। সেই বিকৃত ইতিহাস সম্পর্কে আমাদেরকে নতুন প্রজন্মকে জানাতে হবে। সরকারের স্বাধীনতার বিকৃত ইতিহাস সম্পর্কে জনগন সজাগ করতে হবে।’
পাবনা প্রতিনিধি: রাষ্টায়ত্ত চিনিকল বন্ধ করে দেয়া হচ্ছে এমন খবরের প্রতিবাদে ঈশ্বরদী সোচ্চার হয়ে উঠেছে শ্রমিক সংগঠন। শনিবার (২১ নভেম্বর) পাবনা সুগার মিলস লিঃ এর প্রধান ফটকের সামনে পাসুমি ওয়ার্কার্স ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সমিতির আয়োজনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে মিলের শ্রমিক-কর্মচারীরা।
তোমরা দল বেধে বই পুস্তক নিয়ে কোথায় যাচ্ছো? এমন প্রশ্নের জবাব মেলেনা।। কারণ বলতে বারণ। শিখিয়ে দিয়েছেন শিক্ষকগণ। ওরা সব শিক্ষার্থী। প্রাইভেট বা কোচিং থেকে ফিরছে বা যাচ্ছে।
যেখানেই দুর্নীতি সেখানেই নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের (মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়ি) অভিযান তারই একটি অংশ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।
রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর বিভিন্ন জায়গায় সম্প্রতি বাসে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার পল্টন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দারা তিনজনকে গ্রেপ্তার করেছেন।
সাভারে হেমায়েতপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী সোহেল রানা নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টে এনজিওপ্লাস্টি করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি আসাদুজ্জামান খান আসাদ ও সাধারণ সম্পাদক জাহিদ আক্তার মারুফ (রোমেল) দলীয় নেতাকর্মীসহ বঙ্গবন্ধু ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিনুর রহমান ওরফে ফকির চাঁদ (২৮)নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
ভোলার বোরহাউদ্দিন উপজেলায় ওয়াজ মাহফিলে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু'জন নিহত হয়েছে,আহত হয়েছে ১২জন। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
১০ নভেম্বর সিআইডির ফরেনসিক ল্যাবের বিশ্লেষকরা নড়েচড়ে বসেন। 'কোডেক্স' নামে যে সফটঅয়্যারে ডাটা বিশ্লেষণ করা হয় সেটি সংকেত দেয় যে ৫টি মৃতদেহে এক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। পাঁচ ভিক্টিমই কিশোরী।