অন-গ্রিড রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ধারায় যুক্ত হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
- লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার
- * * * *
- মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের
- * * * *
- সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন
- * * * *
- চোটে ছিটকে পড়লেন এনদ্রিক
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
বাংলাদেশ
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ককে আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
দেশে নিজেদের উদ্যোগে শিল্পকারখানা ও প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১২ থেকে ১৭টি গোডাউন ও দোকান এবং পাশের কয়েকটি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ মোট পাঁচজন আহত হয়েছেন। পুলিশের নিজস্ব পিকআপ ভ্যানে করে আসামিদের আদালতে নেওয়া হচ্ছিল।
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী ১০ অক্টোবর। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
ঢাকার কেরানীগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে অনিক ও জুনায়েদ নামে দুই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। একই দাবি জানিয়েছেন সমাবেশের সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী।
রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
এতে একটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যটি পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
বিয়ের আনন্দঘন মুহূর্তে হঠাত্ হামলা। লাঠিসোঁটা নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে গ্রামের সমাজ সরদারের নেতৃত্বে একদল লোকের বিরুদ্ধে। এতে বর, তার মা-বোনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত বর ও তার ছোট বোনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিয়ের অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে অনুসন্ধানের বরাতে তার ৭০০ অটোরিকশা থাকার বিষয়ে মন্তব্য করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ বিষয়ে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছে জামায়াত।
ডেঙ্গু প্রতিরোধে শিশুদের সচেতন করার পাশাপাশি তাদের মাধ্যমে পরিবারকেও সচেতন করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
নারায়ণগঞ্জ চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে আটটার সময় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে রবিউল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোটখাতা বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।