বাংলাদেশ

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। এ সময় নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধূসরকালো ফুলহাতা শার্ট। তবে উদ্ধারের সময় শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

ফেসবুক, টিকটকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ময়মনসিংহে ১০ মন পিরানহা মাছ জব্দ

ময়মনসিংহে ১০ মন পিরানহা মাছ জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় ১০ মন মাছ জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড ও নৌকার দুই প্রতিনিধিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলনে অংশ না নেওয়ার মুচলেকাও নেওয়া হয়েছে।

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, বিপুল সংখ্যক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, বিপুল সংখ্যক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

লক্ষ্মীপুরে ১৪৭৪ কেন্দ্রে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

লক্ষ্মীপুরে ১৪৭৪ কেন্দ্রে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

‎লক্ষ্মীপুরে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

 

নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি সমাজকল্যাণ সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কলাপাড়ায় ইয়াবাসহ দুজন গ্রেফতার

কলাপাড়ায় ইয়াবাসহ দুজন গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় ১৭৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। 

 

সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই বিতরণ করছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার শহরের হুসেন বখত চত্বরে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

 

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ১২

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি একজন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি একজন, পুরোনো মামলার আসামি একজন এবং মাদকসেবী নয়জন রয়েছেন।

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি এমপি।

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে এই ঘটনা ঘটে।