দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে পরাজিত হয়ে শেষ পর্যন্ত জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি সিলেট-৬ আসনের ২ উপজেলা মিলিয়ে সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১০ হাজার ৯৩৬ ভোট। যা ওই আসনের প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
কুড়িগ্রামে ঘন কুয়াশা কম থাকলেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা পড়ছে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায় না। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ জেলার মানুষজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ প্রার্থীর মধ্য ১৩ জনই জামানত হারিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে পাঁচ প্রার্থী মিলে পেয়েছেন ১০৫৮ ভোট। তাদের সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা)।
পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা। সোমবার সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৩ টিতে ও জাতীয় পার্টির প্রার্থী একটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া-১ দৌলতপুরে নৌকা প্রতীকে আপন চাচাসহ তিন মৃত ব্যক্তির ভোট দিতে এসে তিন যুবকের প্রত্যেকের পৃথকভাবে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থ দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার সংসদীয় আসনের ৩৩ প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
স্বাধীনতার পর ফেনী-১ সংসদীয় আসনে প্রথমবার নৌকার প্রাথী হিসেবে জয় পেয়েছিল ১৯৭৩ সালে। আর দীর্ঘ ৫০ বছর পর ওই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি প্রায় ১ লাখ ৭৮ হাজার ভোটের ব্যবধানে এই আসনটিতে বিজয়ী হলেন |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভুটান। সোমবার (৮ জানুয়ারি) থিম্পুর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দরনগরীর খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় শামিম নামে যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের সময় তার ব্যবহৃত অস্ত্রটি জব্দ করেছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১০০ নতুন মুখ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এদের ভেতর বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তারা শপথ গ্রহণ করবেন।
নির্বাচনোত্তর সহিংসতায় নাটোরে নৌকার পরাজিত প্রার্থী ও মেহেরেপুরে নব নির্বাচিত সংসদ সদস্যদের কর্মী সমর্থকদের হামলায় বাড়িঘর, দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সূর্যের দেখা মিলছে দুপুরে।
বাংলাদেশের জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণের রায়ে ইতিহাস সৃষ্টি করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ।