লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরীয় হিমেল হাওয়ার কারণে বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। ফলে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের। জীবন-জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ঠাণ্ডা উপেক্ষা করেই বের হচ্ছেন কাজে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ শীর্ষক ‘এইচএম সেলিম রান টেন কে ২০২৪’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে মনিরামপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম।
কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন বর্জনের ডাকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে কুমারখালীর জগন্নাথপুরে এ কর্মসূচি পালন করে কুমারখালী উপজেলা বিএনপি।
বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের পর এবার গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের একদিন আগে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসি।এর ফলে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটগ্রহণ হবে না।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম আমতলী বাজার এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে শুক্রবার দুপুরে এক ব্যক্তির গলিত (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ আজমকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল কবির প্রকাশ রিন্টু আনোয়ার ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকালে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। শুক্রবার রাত সাতটার দিকে এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনের নির্বাচনে আইন-শৃংখলা বাহিনীর প্রায় ১২০০ সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর ২৩ প্লাটুন দায়িত্ব পালন করবে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সরকারি তিন কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের লিখিত অভিযোগের পর একজনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদসহ ১৭ জনের নাম উল্লেখ করে ১৬৭ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।
রাজশাহী ও ফেনীর চার ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভোলার মনপুরায় বিজিবির একটি টহল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় ৪ বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।