দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৫ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
বাবার দাফন শেষে ভাই-ভাবির সঙ্গে সন্তানকে নিয়ে রাজবাড়ী থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন এলিনা ইয়াসমিন। সেই আগুনে পুড়ে অঙ্গার হয় এলিনার দেহ। ভাগ্যক্রমে বেঁচে আছে তার পাঁচ মাসের শিশু সৈয়দ আরফান। এলিনার স্বামী সৈয়দ সাজ্জাদ হোসেন ঢাকার বাসায়ই ছিলেন।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় পৌনে ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গ্রাম পুলিশের এক সদস্য খুন হয়েছেন। তার নাম রণজিৎ কুমার দে (৪০)।
গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় আলাদা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষা প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলামের পক্ষে ভোটারদের মাঝে বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময় ৪৬০ পিস টি-শার্ট ও হুডি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
খুলনায় অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীল রাতে মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা পশ্চিমপাড়া খুলনা–মোলা নতুন রেল লাইনের পূর্ব পাশে সরিষা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়।
যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীকে আটক করেছে ডিবি পুলিশ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১০তলা বিশিষ্ট একটি ভবনের নবম তলায় আগুন লেগেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
রাজশাহীর বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দিঘা ও জোতরাঘব মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাত্র একদিন আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়।
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে গভীর রাতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার একদিন আগে শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।