আগামীকাল (২৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার-২০২৪ উপস্থাপন ও ঘোষণা করবে আওয়ামী লীগ।সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই নির্বাচনী ইশতেহার উপস্থাপন ও ঘোষণা করবেন।
বাংলাদেশ
নাটোর জেলায় আজ রেলপথে নাশকতা রোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়েছে।
যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসমাবেশ স্থগিতের কথা জানানো হয়।
মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের মারধর ও নাজেহালের ঘটনায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিএনপি’র পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে দেশের রাজনীতি ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো: শাহজাহানকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাথে আজ মঙ্গলবার বৈঠক করবে আওয়ামী লীগ।বিকেল ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ গভীরভাবে মূল্যায়ন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে দেশটির দুটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে।
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড।
সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান ও মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইসি গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় আড়াই ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
ঢাকার ধামরাইয়ের কালামপুরে ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ২০০ শিক্ষার্থীর শোবার বিছানাপত্র পুড়ে গেছে।
প্রাচ্যসংঘের নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত ভোটে সদস্যরা নেতৃত্ব বেছে নেন। বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্রটির কার্যনির্বাহী কমিটির মূল নেতৃত্বে এসেছেন কাসেদুজ্জামান সেলিম ও খবির উদ্দিন সুইট।
ভোট বর্জন ও অসহযোগের পক্ষে জনমত গড়ে তুলতে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী রাজধানীসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপিসহ সমমনা দলগুলো।