গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ১২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য ও রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যদের এ কমিটি গঠন করা হয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিকে অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবি, মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কানাডায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। প্রতিপক্ষ সংগঠনের সশস্ত্র হামলায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের পাশ থেকে বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
কক্সবাজারের টেকনাফ বিজিবির পৃথক অভিযানে আইস, ইয়াবা, অস্ত্র হ্যান্ড গ্রেনেড, গুলিসহ ৩ জনকে আটক করেছে। এসময় একটি বাস এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। আটক ৩ জনের মধ্যে ২ জন রোহিঙ্গা।
রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে বাসটিতে আগুন দেয়া হয়।
সরকারের পদত্যাগসহ নানা দাবিতে বিএনপির ডাকা ১১ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের শুরুতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
ক্রীড়াজগতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন কৃতিত্ব ও অর্জনের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিটের (ডাব্লিউএফএস) আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত ১১ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো গুদামটি পুড়ে যায়।
রাজশাহীর বাঘা উপজেলায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালে এই দিনে মানিকগঞ্জ থেকে পাক হানাদার মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। এর পর থেকে প্রতি বছর এই দিনটিকে হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করেন মুক্তিযোদ্ধাসহ জেলার সর্বস্তরের জনগণ।
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার স্বাভাবিক হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। তাঁর সফরকে সামনে রেখে আজ বুধবার আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল সিলেট আসছে।