গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে আজ বুধবার (১৩ ডিসেম্বর)। এদিন ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসটি) ও বিজয় সরণি চালু হবে। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।
রাজধানীর রায়েরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন (৪৫) নিহত হয়েছেন। তিনি গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রায়েরবাগ আউটগোয়িং এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়ায় পুকুরে ডুবে আহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রায় ছয় বছর পড়ে ছিল ১৯০ টন গম।
গত ২৪ ঘণ্টায় বিএনপির ২৫৫ অধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)কে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর শিল্পকলা ফাইন আর্টস অডিটোরিয়ামে 'হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যাল: মুভিজ দ্যাট ম্যাটার' শীর্ষক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক মান বজায় রাখতে কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ঠিতে নেতৃত্ব দিয়ে আজকে তারেক রহমান বিএনপিকে একটি আন্ডারগ্রাউন্ড দলে, সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে।
জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
জোটের শরিকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ। ১১তম দফার এই অবরোধের প্রথম দিনে রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।