বাংলাদেশ

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শরীয়তপুরে মোবাইল কোর্ট

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শরীয়তপুরে মোবাইল কোর্ট

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৫০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে

গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে

গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ১ লাখ  ৮৬ হাজার ১৩২ টি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো  শুরু হয়েছে ।
আজ মঙ্গলবার সকাল ১০টায়  শহরের মিয়াপাড়ায় মেরীস্টোপস ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিপা ব্যাপারী।

দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ

দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস প্রচারাভিযান ও শিশুদের ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হচ্ছে। এ অভিযানে ২ কোটি ৫৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত পড়েছে। সারারাত কুয়াশায় ঢাকা ছিল। আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

কুয়াশার কারণে ঢাকায় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি

কুয়াশার কারণে ঢাকায় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে এই সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

রূপগঞ্জের পূর্বাচলে দুই প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে নিহত-৩, আহত-৫

রূপগঞ্জের পূর্বাচলে দুই প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে নিহত-৩, আহত-৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পূর্বাচলের শেখ হাসিনা সরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় পেছাল

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় পেছাল

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য ছিল

গণভবনে রওশন এরশাদ

গণভবনে রওশন এরশাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধার পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। 

গুলিস্তানে বাহন পরিবহনে আগুন

গুলিস্তানে বাহন পরিবহনে আগুন

বিএনপির ডাকা ১১তম দফার অবরোধের প্রথম দিনেই রাজধানীর গুলিস্তান বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

আওয়ামী লীগ নেতার পা বিচ্ছিন্ন

আওয়ামী লীগ নেতার পা বিচ্ছিন্ন

নীলফামারীতে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহসান হাবীব শাহেদ (৩২) নামে এক আওয়ামী লীগ নেতার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাশকতার ৮ মামলায় নিপুন রায়ের আগাম জামিন বহাল

নাশকতার ৮ মামলায় নিপুন রায়ের আগাম জামিন বহাল

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ আট মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ নরসিংদী ও কক্সবাজার হানাদার মুক্ত দিবস

আজ নরসিংদী ও কক্সবাজার হানাদার মুক্ত দিবস

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) নরসিংদী ও কক্সবাজার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে জেলা দুটি পাক হানাদার মুক্ত হয়।