ভূমিকম্প মহান আল্লাহর মহাশক্তির ছোট নিদর্শন মাত্র। ভূমিকম্প বার্তা দেয় যে, মানুষ যেন নিজেদের আচার-আচরণ শুধরে নেয়। কারও উপর অত্যাচার না করে এবং গুনাহ ও পাপ থেকে দূরে থাকে। মহান সৃষ্টিকর্তাকে অনেক বেশি স্মরণ করে ও তার কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসুল (সা.) ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
মহান বিজয়ের মাস উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা হয়েছে। শুক্রবার সকালে মহান বিজয়ের মাসে প্রথম দিন জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সুবর্ণ অহংকার-এর সামনে থেকে এক বিশাল বিজয় শোভাযাত্রা বের করা হয়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ায় জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে আজ শনিবার শুরু হবে এ কার্যক্রম। যাচাইবাছাই শেষে ৪ ডিসেম্বর সকাল ১০টার পর থেকে ঢাকা জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের বিষয়ে জানাবে নির্বাচন কমিশন।
খুলনার তেরখাদা উপজেলার যুবলীগ নেতা রাকিব মোল্লার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রাকিবকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শনিবার (২ ডিসেম্বর) কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাত্রার প্রথম দিনেই কুমিল্লায় কাটা পড়ে হোসেন রাব্বি সুজন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে ডেকে নিয়ে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৪ ঘণ্টার ব্যবধানে কেন্দ্রীয় দুই নেতাসহ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।সবশেষ শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিনকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে একটি মাছের ঘের থেকে আজ সকালে দুলাল (৩২) নামের এক ঘের শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাটে সৈয়দ আলী আকন্দ (৭০) এক বৃদ্ধকে নিজ শয়নকক্ষে ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতে জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক (৭০) বছর। সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ময়না ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভিতরে করে পাচারের সময় ৮ হাজার ইয়াবাসহ মো. ওসমান (৪৩) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও অটোচালক নিহত হয়েছে। নিহতরা হলো শ্রমিক অরুন প্রামানিক (৫০) ও অটোচালক রিপন সিকদার (৩০)