দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনকে আজ গণভবনে ডাকা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
কারাগারে থাকা অবস্থায় গোলাপুর রহমান নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। শনিবার বিকাল পৌঁনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের কাচিকাটা টহলফাঁড়ির সদস্যরা নদীতে ভাসমান একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তক বিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করে।
রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুর সদরের বালিয়া এলাকা থেকে ৭২ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৫ নভেম্বর) ওই এলাকার ত্রিপুরা পল্লীতে কচ্ছপটির সন্ধান মেলে।
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (২৫ নভেম্বর) রাতে রওশনের সঙ্গে দেখা করতে যান জি এম কাদের। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে চলছে বিএনপিসহ সমমনা দলগুলোর সপ্তম দফার অবরোধ। দুই দিনের ডাকা এ অবরোধের প্রথম দিনে ঢাকায় ঝটিকা মিছিল করেছে নিপুণ রায়চৌধুরী। রাজধানীর পরীবাগ এলাকায় বের করা এই মিছিল নেতৃত্ব দেন তিনি। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ফোনে তিনি নিশ্চিত করেছেন।
কুমিল্লায় বুড়িচং উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম রুক মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রুক মিয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মরহুম মো. মনোহর আলী (মনু) মিয়ার ছেলে।
সিলেট-সুনামগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় কুমারগাও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে আজ রোববার বিকেলে। আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকার পতনের এক দফা দাবিতে সপ্তম দফায় আবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ রবিবার শুরু হচ্ছে। সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেল ও নৌপথে এই কর্মসূচি চলবে।
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় গণপিটুনিতে কৃষ্ণা (৩২)) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ মাদরাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের ছেলে।
রাজধানীর উত্তরায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় উত্তরার হাউজবিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে।