ট্রেনে কাটা পড়ে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামের ভেতর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
- সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
- * * * *
- পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ
- * * * *
- মডেল অ্যাবি চোই হত্যা, দায় এড়াতে বাবাকে খুনি সাজানোর চেষ্টা সাবেক স্বামীর
- * * * *
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- * * * *
বাংলাদেশ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের দুজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ৪ নং ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান ও ৫ নং ওয়ার্ডের সদস্য মো. সোহাগ মিয়া।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়েছে এক স্টেশন মাস্টারের। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনার শিকার স্টেশন মাস্টারের নাম মো. আব্দুস সোবহান আকন্দ।
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন।
রাজধানীর ভাটারা থানায় করা নাশকতার মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (৭ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে রাজধানীর পরিবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় যান যুক্তরাষ্ট্রের দূত। এর পর প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।
খুলনার রূপসা উপজেলায় বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বিশ্বকাপে টানা ৬ হারের পর শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। তবে এই ম্যাচে জয়ের চাইতেও বেশি আলোচনা হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ হওয়া নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ‘টাইমড আউট’ হওয়া ব্যাটার হচ্ছেন ম্যাথিউস। যদিও ক্রিকেটে ইতিহাসে এটি ষষ্ঠ ঘটনা।
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত ১১ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাক শ্রমিকরা। গত কয়েকদিনের টানা অস্থিরতার পর মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা দিতে যাচ্ছে।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই বাসে আগুন দিয়েছে আন্দোলনকারী ‘পোশাক শ্রমিকরা’।মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর পোড়াবাড়ী কমান্ডার মেজর আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
ফের বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, গ্রেপ্তার ও নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
আগামী ১১ নভেম্বর কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত রবিবার রাতে দেশটির রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত আরও দুজন পাকিস্তানের নাগরিক।
আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সোমবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় সংগঠনটি।