বাংলাদেশ

মামলা মাত্র শুরু, আরও হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা মাত্র শুরু, আরও হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে।

কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পাশাপাশি আহত হয়েছে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী। এ ছাড়া ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সোয়া ৭টার দিকে শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লায় নবম শ্রেণির ছাত্রকে তুলে নিয়ে সহপাঠীর সঙ্গে বিয়ে

কুমিল্লায় নবম শ্রেণির ছাত্রকে তুলে নিয়ে সহপাঠীর সঙ্গে বিয়ে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নেছার উদ্দিনকে (১৫) তুলে নিয়ে সহপাঠী মাইশা আক্তার ফারিয়ার (১৫) সঙ্গে জোরপূবক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফারিয়ার বাবা মোশাররফ হোসেনের বিরুদ্ধে। 

মানিকগঞ্জে বাসে আগুন

মানিকগঞ্জে বাসে আগুন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান

নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে রবিবার সকাল সাড়ে ৮টায় পুলিশের এমন সতর্ক অবস্থান দেখা গেছে।