আগামী ১৩ নভেম্বর রাতে ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বাংলাদেশ
মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের লকডাউন কর্মসূচিও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা।
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এই অভিযান চালায়।
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রথমবারের মতো সফর করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) তার সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ রাসেল হোসেন (২০) নামে এক তরুণের লাশ পাওয়া গেছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী, শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, ডাকাতি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
কুমিল্লায় ঝাড়ফুঁক দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের পর তার মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে তার দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মুন্সীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।