আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান জানিয়েছেন।
ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। এমনকি তা যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার একটি প্রতিনিধিদল।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে পাহাড়ের টিলার মাটি কাটার দায়ে মো. শাহ জহুরুল হক নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে এসআরবি-৯, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন বুম ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে বরিশালের কীর্তনখোলা নদীতে মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে ক্রেনের সামনের পুরো অংশ ছিটকে গিয়ে সামনে থাকা অপর দুটি জাহাজের ওপর পড়ে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ পেয়েছে। তার নাম আমান উল্লাহ আমান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে।
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ৯ থেকে ১৪ বছর বয়সী ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিটসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা জেলায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৬৪টি মামলা হয়েছে।